৫ ডিসেম্বর ২০১৪ - ০৪:০০
'ইরান ইস্যুতে কৌশলগত অচলাবস্থার মুখে আমেরিকা'

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি বলেছেন, ইরানের বিরুদ্ধে শত্রুদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং আমেরিকা এখন ইরান ইস্যুতে কৌশলগত অচলাবস্থার মুখে পড়েছে।

আবনা : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আলি জাফারি বলেছেন, ইরানের বিরুদ্ধে শত্রুদের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং আমেরিকা এখন ইরান ইস্যুতে কৌশলগত অচলাবস্থার মুখে পড়েছে। গতকাল (বুধবার) ইরানের সশস্ত্র বাহিনীর নীতি নির্ধারণী বিষয়ক সর্বোচ্চ কমিটিতে এক বক্তৃতায় জেনারেল জাফারি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমানে মার্কিন কৌশল নির্ধারণ ও প্রণয়নের ক্ষেত্রে অচলাবস্থা চলছে এবং ইসলামি বিপ্লবের বিরুদ্ধে সব কূটকৌশল প্রয়োগ শেষ হয়ে গেছে। কিন্তু এর সবই ব্যর্থ হয়েছে।
তিনি আরো বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের শক্তি ও সামর্থ্যকে স্বীকৃতি দেয়া ছাড়া আমেরিকার সামনে আর কোনো পথ খোলা নেই। ছয়জাতি গোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু আলোচনার প্রতি ইঙ্গিত করে জেনারেল জাফারি বলেন, ইরান আজ অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে।#